সিলেটরবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দিনাজপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:
দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দম্পতি হলেন- রবিউল (৩৫) এবং সামছুন নাহার (৩২)। রবিউল ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সামছুন নাহার পাশ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে। তাদের নয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুনের। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

সাত বছর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেন রবিউল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন তিনি। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলের মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে শিশুর কান্না শুনতে পেয়ে সন্দেহ হলে রবিউল-সামছুন দম্পতির শোবার ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।