সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বগুড়ায় ডিস ব্যবসায়ী হত্যায় ১২ জনের যাবজ্জীবন

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

তারা হলেন- বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী। পলাতক আসামিরা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।

নিহত রঞ্জু সরদার বগুড়া সদরের বড় কুমিরার আজাহার আলী সরদার ছেলে। তিনি ওই এলাকাতে ডিস ব্যবসা পরিচালনা করতেন।

২০১২ সালের ৭ জুলাই সকালে তাকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়। পরে রঞ্জুর বাবা আজাহার আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।