সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আবাহনী ম্যাচে পেলেকে স্মরণ

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ৩, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
মুন্সিগঞ্জে ফেডারেশন কাপের ম্যাচে খেলছে ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশ। মঙ্গলবারের সেই ম্যাচ শুরুর আগে ফুটবলের রাজা পেলের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে পুরো বিশ্ব শোকাহত। ফিফা ব্রাজিলিয়ান এ কিংবদন্তিকে সম্মান জানানোর জন্য তাদের অধিভুক্ত ২১১ দেশেই প্রতিযোগিতামূলক খেলার আগে নীরবতা পালনের নির্দেশ দিয়েছে। বিশ্বের প্রতিটি দেশেই সেটা অনুসরণ করছে।

পেলে বাংলাদেশ সময় ২৯ ডিসেম্বর মধ্য রাতে মৃত্যুবরণ করেন। পরের দিন ৩০ ডিসেম্বর নারী ফুটবল লিগের ম্যাচ ছিল। সেই ম্যাচেও পেলের জন্য নীরবতা পালন করা হয়েছে।

নারী লিগের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগেও শোক পালিত হয়েছে। বাফুফের অধীনে আরেকটি ফুটবল প্রতিযোগিতা ফেডারেশন কাপ চলমান। এই টুর্নামেন্টটি এখন শুধু সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ফলে আজ এই প্রতিযোগিতাতেও পেলেকে সম্মান জানানো হয়।