সিলেটবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিলের মধ্যে ভাসছিল বৃদ্ধের মরদেহ

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ৪, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সয়দাবাদ ইউনিয়নের নতুন সয়দাবাদ বিল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমান কুমার দাস জানান, বিলের মধ্যে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহের পরিচয় শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে।