
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় রেললাইনের ওপর বসে মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে যায়। এরপর খবর আসে সদর উপজেলার শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙা মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।
এসআই আমিনুল জানান, খোঁজ নিয়ে জানা গেছে ওই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। ট্রেনে কাটা পড়ে মারা যান। তার পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, মরদেহের সঙ্গে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ শনাক্ত করা যাবে। এরপরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com