সিলেটTuesday , 10 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শুটিং সেটে আত্মহত্যা করলেন অভিনেত্রী তুনিশা

Link Copied!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গত ২৪ ডিসেম্বর শুটিং সেটে আত্মহত্যা করেন বলিউড ও টিভি সিরিয়াল অভিনেত্রী তুনিশা শর্মা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে সেই সেটের মেকআপ রুমেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ফ্যান থেকে ঝুলন্ত তুনিশাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সোমবার ছিল তুনিশা মামলার শুনানির তারিখ। বাদী ও বিবাদী দু’পক্ষের মধ্যে বিস্তর কথা কাটাকাটি চলে আদালতে। সেখানেই তুনিশাকে নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিনেতার আইনজীবী।

Manual8 Ad Code

আদালতে তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে নানা রকম নতুন তথ্য দিলেন শেজান খানের আইনজীবী। ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি আইডি খুলেছিলেন তুনিশা। সেখানেই তার আলাপ হয় আলি নামের একজনের সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়েছিলেন তুনিশা, দাবি শেজানের আইনজীবীর।

Manual5 Ad Code

বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তুনিশার প্রাক্তন প্রেমিক শেজান খান। সোমবার ছিল তুনিশা মামলার শুনানির তারিখ। সেখানে শেজানের আইনজীবীর দাবি, আত্মহত্যার আগের ১৫ মিনিট আলির সঙ্গেই ভিডিও কলে কথা বলেছিলেন অভিনেত্রী। পাশপাশি তার সংযোজন, গোটা ঘটনায় শেজানের কোনও যোগসূত্র নেই, তিনি নিরাপরাধ।

এ দিকে দিন দুয়েক আগে, তুনিশার মা শেজানের বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন। অভিনেত্রীর মৃত্যুর মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code