সিলেটTuesday , 10 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সুনামগঞ্জে বিস্ফোরক উদ্ধার: প্রধান অভিযুক্ত গ্রেফতার

Link Copied!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজারের দিঘলবাক গ্রামে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে গত রাতে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে আবজলের বাবা ও ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজারের দিঘলবাক গ্রামের মৃত আব্দুস সমিরের ছেলে আখলাকুর রহমানের বাড়িটি ঘিরে রাখে জগন্নাথপুর থানা পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বোমা ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অ্যান্টি টেররিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম এসে সেখানে অভিযান পরিচালনা করে।

Manual6 Ad Code

অভিযানে একটি রিভলবার, একটি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাউডার, দুইটি ওয়াকিটকি সাদৃশ বস্তু ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

দিনভর অভিযান শেষে বিকালে এসব জিনিস উদ্ধারের তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) রিপন কুমার মোদক। উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Manual1 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান, গত ৬ জানুয়ারি জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক নন-এফআইআর মামলা নং-১১৪/২০২২ ও ৩৭৬/২০২২ এর আসামি আফজাল হোসেনকে (২৫)। তার বিরুদ্ধে আদালতের ইস্যুকৃত সমন জারি করতে আসামির বাড়িতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তখন আসামির ঘরের কয়েকটি কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান ওই পুলিশ সদস্য। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বাড়িটি নজরদারিতে রাখা হয় এবং গত রোববার অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এতে আফজল হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়।

এ ঘটনায় আখলাকুর রহমান (৭০) ও তার ছেলে আমজাদুর রহমানকে (২২) সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পীর মহল্লার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code