
নীলফামারী প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রামপুরা অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
হৃদয় শাহ নীলফামারী সদর উপজেলার সোনারায় জয়চণ্ডী গ্রামের ঘাটেরপাড়ের স্কুল শিক্ষক মোকছেদুল ইসলামের একমাত্র ছেলে। তিনি দিনাজপুর সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে দাম্পত্য কলহের কারণে সৃষ্ট মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। তার একটি ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক হৃদয় ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতের চাচা মোতালেব হোসেন বলেন, হৃদয়ের নানার বাড়ি পার্বতীপুরে। সেখান থেকে মোটরসাইকেলে মামাতো বোনকে নিয়ে লেভেল ক্রসিং পারাপারের সময় ওই ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বলেন, খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com