সিলেটWednesday , 11 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় পথচারী নিহত

Link Copied!

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন (৩৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে যানা যায়, বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Manual7 Ad Code

ঘটনার পর স্থানীয় জনতা বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল মহাসড় অবরোধ করেন। এসময় এ সড়কে আটকা পড়ে পর্যটক ও যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস ও মালামাল বোঝাই ট্রাক।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম দল নিয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় জনতার সড়ক অবরোধ তুলে দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্ব বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে বিকাল ৫টায় অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Manual5 Ad Code

ফারুক হোসেন জানান- ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code
Manual7 Ad Code