সিলেটশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু।

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুক মিয়া, ৩নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির ইসলাম জুয়েল, সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের সভাপতি কামাল আহমদ, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, ডব্লিউ সিসি বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রোটারিয়ান রেবেকা জাহান রুজী, ইন্টারন্যাশনালের সত্ত¡াধিকারি মো. দিদার আহমদ, কবি ও সংগঠন ল্ৎুফা আহমদ লিলি, যুব উন্নয়ন পরিষদের সেক্রেটারি ফররুখ আহমদ ফারুক প্রমুখ।