স্টাফ রিপোর্টার:
টাকার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে 'গ্লোরিয়া জিন্স কফিস' নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন একজন পথচারী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা জড়িত দুজনকে হেফাজতে নিয়েছি।
তিনি জানান, তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com