সিলেটরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রেললাইনে বসা যুবকের প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৫, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ ওই এলাকার মৃত দছু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ রেললাইনে বসা ছিলে। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এ রিপোর্ট লেখা (বিকাল ৪টা) পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।