সিলেটরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বিয়ে করতে এসে বরের ২ বছরের কারাদন্ড

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
গোপনে আয়োজন করে বিয়ে করতে এসে বরের ২ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সুনামগঞ্জের ছাতকে একটি বাল্য বিবাহের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর সালাউদ্দিন (১৯) কে ২ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এ সাজা প্রদান করেন। বর সালাউদ্দিন উপজেলার নেয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের সাঞ্জব আলীর পুত্র।

জানা যায়, ছাতক শহরের বাসিন্দা ১৭ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সালাউদ্দিন। ঘটনার প্রায় ১৫ দিন আগে বিয়ের প্রলোভন দিয়ে অপ্রাপ্ত বয়স্ক এ কিশোরীকে তার নিজ বাড়িতে নিয়ে যায় সালাউদ্দিন। পড়ে উভয় পক্ষের সম্মতিতে শনিবার বিয়ের আয়োজন করে বর পক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বর সালাউদ্দিনসহ কিশোরী কনেকে আটক করে।

শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত বর সালা উদ্দিনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধের কথা উভয় পক্ষকে জানিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কনেকে তার পিতার হাতে তুলে দেন।