সিলেটবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ভিক্ষুক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ভিক্ষাবৃত্তি থেকে ভিক্ষুকদের নিরুৎসাহিত করতে রাজধানীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে শফিউল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

নুরুজ্জামান আহমেদ বলেন, সরকার ভিক্ষাবৃত্তি নিবৃত্ত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের সভাপতিত্বে পরিচালিত নির্ধারিত কমিটির কাছে অর্থ বরাদ্দ করা হয়েছে। ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসা যেমন, দোকান, চায়ের দোকান, হাঁস মুরগি পালন, রিকশা ইত্যাদির ব্যবস্থা করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ভিক্ষাবৃত্তি থেকে নিরুৎসাহিত করার জন্য ঢাকা শহরে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।