সিলেটবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পৈত্রিক ভিটায় ঘর নির্মাণ নিয়ে মারামারি, ভাইদের হাতে ভাই খুন

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৯, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত নুরুল আমিন (৪৫) শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মৃত তাহের আলীর দুই স্ত্রী ছিলেন। এর মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৪ ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছেন। তাদের মধ্যে পৈত্রিক ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় স্ত্রীর ঘরের ছেলেরা ভিটায় ঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে এ কাজে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে শাহজাহান, নুরুল হক ও শাহ আলম তাদের সৎ বড় ভাই নুরুল আমিনের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। এসময় তাদের মারধরে ঘটনাস্থলেই মারা যান নুরুল আমিন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।