সিলেটবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে মাদক ব্যবসায়ীর ৭ বছরের দন্ড

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ১৯, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের জাফলং সীমান্ত এলাকার এক মাদক ব্যবসায়ীর ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মিজানুর রহমান ভুঁইয়া এ রায় প্রদান করেন।

দন্ড প্রাপ্ত আসামী হলেন গোয়াইনঘাট থানার নলজুড়ী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. মনির (২৪)। সে পলাতক রয়েছে।

 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১২ এপ্রিল জাফলং সীমান্ত থেকে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ মদ এনে জাফলং সীমান্তের আশপাশের এলাকায় বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ মনিরকে আটক করে। আটকের সময় মনিরের কাছ থেকে ৯৬ হাজার টাকা মূল্যের ১৯২ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিলেট জেলা গোয়েন্দা পুলিশের এসআই মশিউর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানার (মামলা নং ৮(০৪)১৭ইং) দাখিল করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান ২০১৭ সনের ১৯ মে আদালতে অভিযোগপত্র নং ৯৯ দাখিল করেন ও আদালত ২২ আগস্ট অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন। আদালতে শুনানি ও ৬ সাক্ষীর সাক্ষ্য এবং প্রমাণ উপস্থাপন শেষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উক্ত রায় ঘোষণা করেন।