সিলেটSaturday , 21 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দানবাকৃতির ব্যাঙ পাওয়া গেল যে দেশে

Link Copied!

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:
উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে একটি বিশাল আকারের ব্যাঙ খুঁজে পেয়েছেন বনকর্মীরা। ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্রথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়। খবর বিবিসির।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্রবার জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয়গুণ বড় এবং এটির ওজন দুই কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে।

Manual5 Ad Code

১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম পাওয়া যায় এ ধরনের ব্যাঙ। এখন তাদের সংখ্যা ২০০ কোটির বেশি।

পার্ক রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে টহল দেওয়ার সময় বিশাল উভচর প্রাণীটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘আমি কখনই এত বড় ব্যাঙ দেখিনি। এটি দেখতে প্রায় একটি ফুটবলের মতো। আমরা এটিকে টোডজিলা বলে ডাকি।’ তার দল দ্রুত টোডজিলাকে ধরে ফেলে এবং জানতে পারে এটি স্ত্রী ব্যাঙ।

Manual8 Ad Code

১৯৯১ সালে প্রিন্সেন নামে সুইডেনের একটি পোষা ব্যাঙের ওজন ছিল দুই কেজি ৬৫ গ্রাম। বৃহত্তম ব্যাঙ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে এটি।

Manual8 Ad Code

গ্রে বলেছেন, দৈত্য আকারের ব্যাঙটি সম্ভবত পোকামাকড়, সরীসৃপ ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে থাকে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code