সিলেটMonday , 30 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খিলগাঁও ফ্লাইওভারের নিচে লরির ধাক্কায় আহত মহসিনের মৃত্যু

Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকার ফ্লাইওভারের নিচে দ্রুতগামী তেলের লরির ধাক্কায় আহত একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. মহসিন রেজা মন্ডল (৪৫)।

রোববার (২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে রোববার রাতে তার মৃত্যু হয়।

নিহতের বোনজামাই আব্দুল আলিম বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে তাকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual3 Ad Code

তিনি বলেন, নিহত মহসিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মো. ওয়াজেদ আলী মন্ডলের সন্তান। বর্তমানে খিলগাঁও এলাকায় থাকতেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Manual7 Ad Code

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থেকে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে গভীর রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে খিলগাঁও থানা পুলিশ।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code