সিলেটসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

স্বামীর নোংরা মুজো নিয়ে যে কাণ্ড ঘটালেন নোবেলজয়ী মালালা!

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :
নোংরা মুজো সোফার ওপর রেখে দিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের স্বামী মালিক আসের। আর সেই মুজো ডাস্টবিনে ফেলে দিয়েছেন মালালা। শুধু তাই নয় এ নিয়ে টুইটও করেছেন মালালা।

টুইটবার্তায় তিনি লিখেছেন, এক জোড়া নোংরা মুজো দেখে আমি তাকে (মালিক আসের) জিজ্ঞেস করলাম এগুলো এখানে কেন? তিনি বললেন, এগুলো নোংরা, সরিয়ে রাখো। এর পর আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি।

মালালার এই সংসারী খুঁনসুটির কাণ্ডে মজা পেয়েছেন তার ভক্তরা। তার ওই টুইটে ৮ হাজারের বেশি লাইক পড়েছে। আর রিটুইট করেছেন প্রায় ২৬১ জন।

এ ঘটনা এখানেই শেষ হয়নি। মালালার এই টুইটকে কেন্দ্র করে তার স্বামী মালিক আসের টুইটারে একটি জরিপ খুলেছেন। ওই জরিপে তিনি লিখেছেন, যদি কেউ বলে সোফার ওপর রাখা মুজোগুলো নোংরা, তবে কী করা উচিত? ‘সেগুলো লন্ড্রিতে দেয়া উচিত’ নাকি ‘ডাস্টবিনে ফেলে দেয়া উচিত?’ এই দুটি উত্তর যোগ করেছেন তিনি।

মালালা ও স্বামীর এ কাণ্ডে মানুষ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগত, এভাবে মুজো নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে।

আরেকজন লিখেছেন, মালালা ঠিকই করেছেন। গৃহস্থালিসংক্রান্ত সব দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।