সিলেটThursday , 9 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোযাত্রীর

Link Copied!

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর সড়কে ট্রাক চাপায় সজিব আহমদ (২২) নামের এক সিএনজি অটোরিক্সা যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সজিব শেরপুর থানার কুলুরচর বেপারিপাড়া গ্রামের মৃত বিল্লাল আহমদের ছেলে।

Manual7 Ad Code

আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী সকাল ৬ টায় সিলেট-তামাবিল মহাসড়কের এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১১-৮৮৪৯) কে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী মো. সজিব আহমদ (২২) নিহত হন এবং অটোরিক্সা চালক শাহিন (৩০) গুরুতর আহত হয়।

তিনি সিলেটের বিয়ানিবাজার থানার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে। সিএনজি অটোরিক্সাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। বাকি ৩ জন যাত্রী সুস্থ রয়েছে।

Manual7 Ad Code

ঘটনার পর স্থানীয়া এবং তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ এবং আহত শাহীনকে উদ্ধার করে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual6 Ad Code

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কবির ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। তিনজন সুস্থ রয়েছেন। আমরা নিহতের লাশ ও ঘাতক ট্রাকটিকে উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

Manual1 Ad Code
Manual4 Ad Code