সিলেটThursday , 16 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Link Copied!

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর কানিহাটি চা বাগানে প্রাইভেট কারের সাথে অটোরিক্সার সংঘর্ষে ৬জন আহত হন।

হাসপাতালের নেয়ার পর আহত একজনের মৃত্যু হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশা ও প্রাইভেট কার জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানের রাস্তার মোড়ে যাত্রী বোঝাই অটোরিক্সাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এসময়ে অটোরিক্সা চালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশি সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বুধুরাম ভৌমিজ (৪২) এর মৃত্যু হয়।

Manual5 Ad Code

সংঘর্ষে আহতরা হলেন- কাঞ্চনী মাঝি, অর্জুন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি ও কার্তিক মুন্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, প্রাইভেটকার ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code