সিলেটThursday , 16 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ফাইনালের আগে শাস্তি পেলেন শান্ত

Link Copied!

Manual2 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
ফাইনালের মহারণ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শেষ হতে চলেছে। এবারের আসর দেশীয় বেশ কয়েকজন ক্রিকেটারকে স্বপ্নের মতো কিছু সময় উপহার দিয়েছে। তার মধ্যে সিলেট স্টাইকার্সের নাজমুল হোসেন শান্তও রয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা শান্ত এবার ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি সমস্ত সমালোচনাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তবে ম্যাচে রান পেলেও মেজাজ ঠিক রাখতে পারছেন না তিনি। তাই তো ফাইনালে নামার আগেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাকে।

ঘটনার শুরু দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষের ম্যাচে শান্ত আউট হওয়ার পর। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠ ছাড়ার সময়ই অসদাচরণ করেন তিনি। যে কারণে বিপিএলের ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানার সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে শান্তকে।

Manual6 Ad Code

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভেঙেছেন শান্ত। এটি লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। তবে এ ক্ষেত্রে তিনি শাস্তি কিছুটা কমই পেয়েছেন।

রংপুরের বিপক্ষে ৩০ বলে ৪০ রান করে শেখ মেহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন শান্ত। অন ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রংপুর রিভিউ নিয়ে উইকেট পেয়ে যায়। বলটি খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন শান্ত। ফলে টিভি আম্পায়ারের দেওয়া সেই আউটের সিদ্ধান্ত মানতে পারছিলেন না এই ওপেনার।

Manual2 Ad Code

চলমান বিপিএলে ১৪ ম্যাচ খেলে ৩৭ দশমিক ৬৭ গড়ে সর্বোচ্চ ৪৫২ রান করেছেন শান্ত। আসরে তিনটি অর্ধশতক রয়েছে তার। এরপর এক ম্যাচ কম খেলে ৪২৫ রানে রনি তালুকদার দুইয়ে এবং ৪০৩ রান নিয়ে তিনে অবস্থান করছেন তৌহিদ হৃদয়।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code