সিলেটSaturday , 18 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে

Link Copied!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যাচ্ছেন। দেশটির প্যারিস শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বাধন করবেন তিনি। পাশাপাশি শহরের একটি পাবলিক লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধনের কথা রয়েছে।

এমন তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

Manual6 Ad Code

তিনি বলেন, সফরকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে বিভিন্ন সেশনেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সাবরীন জানান, সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ শিগগিরই মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ৯টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। এর মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও বিবাহ সনদের মতো অন্যান্য সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে।

Manual7 Ad Code

গত এক সপ্তাহে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ প্রায় ১৮ হাজার বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দিয়েছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code