সিলেটবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুর পুলিশের পৃথক অভিযানে গাজা সহ দুইজন গ্রেফতার

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২৫০ গ্রাম গাজা সহ দুইজন কে আটক করা হয়েছে৷
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আর্দশগ্রামে অভিযান পরিচালনা করে৷ এসময় ২৫০ গ্রাম গাজা সহ আসামপাড়া আর্দশগ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়৷

 

অপরদিকে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউপির উপরশ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জি.আর ৯৮/২১ মামলার আসামী কে আটক করা হয়৷ আটক নাছির উদ্দিন (৩২) উপরশ্যামপুর গ্রামের নুর মিয়ার ছেলে৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷