স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার তাদেরকে উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চোরচক্রে আপন দুই ভাই রয়েছেন।
তারা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডুডিক এলাকার আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন (২১) ও জাহিদ হোসেন (১৯)।
এ ছাড়া তাদের সঙ্গে দরবস্ত ইউনিয়নের চাল্লাইন এলাকার তাহির আলীর ছেলে আবুল কালামকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার আহসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com