
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সদর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য দ্বিতীয় দফায় ল্যাপটপ বিতরণ করা হলো।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম সাইদুল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপজেলায় ক্যানসার আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com