সিলেটমঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, আরেক বোন দগ্ধ

admin
এপ্রিল ৪, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আগুনে পুড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আশ্রাফ বেপারী কান্দি গ্রামে এ আগুনে আরেক বোন দগ্ধ হয়েছে।
নিহত সামিয়া (১২) ও আরাফাত (৭) ওই গ্রামের মনসুর ঢালীর সন্তান।

১৩ বছর বয়সী দগ্ধ মিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রাত ১০টার দিকে ওই ঘরে ঘুমিয়েছিল তিন ভাইবোন। এ সময় ঘরে আগুন লাগলে তারা মারাত্মকভাবে দগ্ধ হয়। ওই সময় তাদের মা পাশের ঘরে নামাজ পড়ছিল।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়ার মৃত্যু হয়। মিমের অবস্থাও আশঙ্কাজনক।

বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ওসি আসাদুজ্জামান।