সিলেটবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষ

admin
এপ্রিল ৫, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:
বুধবার (৫ এপ্রিল) ভোরে জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের’ তাড়াতে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি গোষ্ঠী হামাস ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘নজিরবিহীন অপরাধ’ বলে অভিহিত করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী আল-আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনি নাগরিকদের সেখানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আতশবাজি, লাঠি ও পাথর বহনকারী ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দিতে তারা মসজিদে প্রবেশ করে। মুসলমানদের পবিত্র রোজার মাসে ইসরাইল অধিকৃত পুরাতন শহর পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা দেখা গেছে।

আল-আকসা মসজিদে হাজার হাজার মুসলমান এই পবিত্র মাসে নামাজ পড়তে আসেন। জায়গাটি ইহুদিদের কাছেও পবিত্র। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।