সিলেটবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ

admin
এপ্রিল ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির টাকা সরকারকে পরিশোধ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে সরকারপ্রধান শেখ হাসিনা ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার একটি চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ।

আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।