সিলেটবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বঙ্গবাজারে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

admin
এপ্রিল ৫, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ও এলাকা পরিদর্শনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবাজার এলাকায় যাওয়ার কথা রয়েছে তাদের।

বিএনপির এই প্রতিনিধি দলে থাকবেন- ঢাকা সিটি করপোরেশন সাবেক মেয়র ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

প্রসঙ্গত, বাংলাদেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত রাজধানী ঢাকার বঙ্গবাজারের ৮টি মার্কেটের অন্তত ৫ হাজার দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।