সিলেটবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

admin
এপ্রিল ৬, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
দুই অটোরিকশাচালকের মারামারি থামাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সুনামগঞ্জ পৌরসভায় ফারুক আহমদ নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটোরিকশা চালক নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের উপর আক্রমণ করেন। এসময় তাদের মারামারি থামাতে আসেন স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ। কিন্তু দুপক্ষের মারামারির মধ্যখানে ছুরিকাঘাতে তিনি আহত হন।

স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছুরিকাঘাতকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।