সিলেটশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রাঙ্গাবালীতে বিএনপি কার্যালয় হামলা-ভাংচুরের অভিযোগ

admin
এপ্রিল ৮, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে তারা। এ সময় চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। ভেঙে ফেলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আমাদের জনসমর্থন জানান দিতে শনিবার আমাদের কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি রয়েছে। এটিকে বানচাল করার জন্য রাতের আধারে যুবলীগ-ছাত্রলীগ আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাটার ভেঙে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান ও আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের ছবি এবং প্রায় একশ চেয়ার ভাংচুর করা হয়েছে। তবুও আমাদের কর্মসূচি বন্ধ হবে না। আমরা আমাদের কর্মসূচি পালন করব।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, আমিতো এ বিষয়ে কিছুই জানি না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রলীগের কেউ এসব কাজ করেনি। এসব ভিত্তিহীন। বিএনপির কাজই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ধরনের ঘটনা আমাদের জানা নেই। কেউ কিছু জানায়নি। অভিযোগও পাইনি।