স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্টের বড়শলা এলাকা থেকে রাতভর অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে অভিযান শেষে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা জানায়, আটককৃত চারজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মূনও রয়েছে।
র্যাব জানায়, তারা সকলেই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাতভর সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বড়শলায় অভিযান চালিয়ে জঙ্গিদের আটক করেছে র্যাব-৯ এর একটি দল। এ বিষয়ে র্যাব সিলেটের সদর দপ্তরে সকাল সাড়ে এগারোটায় ব্রিফ করে বিস্তারিত তথ্য জানাবে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com