হবিগঞ্জ প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পৌরসভার ধলাইপাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব আহমদ (২৪) চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
রাতে চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ধলাইপাড় মোড়ে একদল লোক ঝটিকা মিছিল বের করে একটি ট্রাক ভাংচুর করে। তারা সেখানে অগ্নি সংযোগ করে। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক এর হেফাজত থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com