সিলেটTuesday , 28 November 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজার জামিয়া ক্বাসিমুল উলূম থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

admin
November 28, 2023 4:44 pm
Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার জামিয়া ক্বাসিমুল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিন ভাগ মেওয়া মাদ্রাসা থেকে ১৬ বছরের এক মাদ্রাসার ছাত্র হারিয়ে গেছে। তার নাম মো: জীবান হোসেন, বয়স ১৬ বছর। সে কুড়ার বাজার ইউনিয়নের পূর্ব আঙ্গারজুর গ্রামের রমিজ হোসেনের ছেলে। হারিয়ে যাওয়ার সময় তার ঘায়ে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী ও সাদা টুপি পরিহিত ছিল। তার উচ্চতা: ৫ ফুট ৩/৪ ইঞ্চি। তার সন্ধানের জন্য বিয়ানীবাজার থানায় একটি সাধারণ জিডি নং-১৩৫০, ২৮/১১/২০২৩ইং করেছেন তার বাবা রমিজ হোসেন।
জিডিকে উল্লেখ করা হয়- নিখোঁজ জীবান হোসেন (১৬) শেওলা ইউনিয়নের জামিয়া ক্বাসিমুল উলূম কাকরদিয়া মাদরাসার ছাত্র। সে গত সোমবার (২০/১১/২০২৩) সকাল ০৬ ঘটিকার সময় মাদ্রাসা থেকে হারিয়ে যায়।
মাদ্রাসার ছাত্র কয়েকজনের কাছ থেকে জানা যায়, সে ফজরের নামাজের সময় মাদ্রাসায় ছিল। তারপর থেকে তাহার কোন খবর পাওয়া যায়নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি মো: জীবান হোসেনের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মোবাইল: ০১৭৫৪-৩০৯৩৮৮/ ০১৮৭৮-২৪৫১৪২।

Manual1 Ad Code
Manual5 Ad Code