সিলেটবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে গোলাপগঞ্জের ছয় ডাকাত পুলিশের জালে

admin
নভেম্বর ৩০, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানাপুলিশ। বুধবার (২৯ নভেম্বর) বিকালে বিশেষ এ অভিযান চালানো হয়।

ডাকাতদের কাছ থেকে এসময় লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার এবং ডাকাতিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন- নিজস্ব সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় বুধবার বিকাল ৪টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোলাপগঞ্জ মডেল থানার মামলাভুক্ত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সালেদ আহমদ সুলতান ওরফে খালেদ (৩৬), আপ্তাব উদ্দিন আফতাব(৩৫), কামরুল হোসেন (৩৮), বারিন্দ্র মালাকার (৪৬), শিবলু মিয়া (৩৫) ও আলম আহমদ (৩৮)।

তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

গ্রেফতারের পর দেওয়া তথ্যমতে তাদের আস্তানা থেকে ১টি গ্রিল কাটার যন্ত্র, ১টি স্লাই রেঞ্চ, একটি তালা কাটার যন্ত্র, ১টি হেমার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।

এছাড়া লুণ্ঠিত ২টি স্বর্নের আংটি, ১টি স্বর্নের লকেট ও চেইনসহ বেশ কিছু অলংকার, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।