সিলেটশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়: কাদের

admin
ডিসেম্বর ২, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের (বিএনপি) ভুল রাজনীতির জন্য অনেক মানুষ সরে গেছে। পরিণত বয়সে শাহজাহান ওমর যেমন বের হয়ে এসেছে। ভেতরে ভেতরে অনেক মানুষ আছে যারা বলছে- আর জীবনেও বিএনপি করবো না।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র-চক্রান্ত করে জনগণকে নির্বাচনবিমুখ করা যাবে না।