স্টাফ রিপোর্টার:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি আপনাদের (শ্রমিকদের) অনুরোধ করব, আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে, সে লড়াই অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত আমরাই জিতব।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মান্না এ কথা বলেন। মান্না আরো বলেন, ‘মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না।
কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে আওয়ামী লীগ বলবে আমরা জিতেছি।’
মান্না বলেন, ‘চতুর্দিক থেকে শোনা যাচ্ছে, গার্মেন্টস সেক্টরের ওপর নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে। কিন্তু সে কথা তারা ভাবছে না।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com