সিলেটবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে রেললাইনে প্রাণ গেল যুবকের

admin
ডিসেম্বর ৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মোগলাবাজার থানাধীন প্যারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেল লাইনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামুসদ্দোহা ।

তিনি বলেন, মৃতদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা ।