সিলেটবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে দুটি রেস্টুরেন্টকে জরিমানা

admin
ডিসেম্বর ৭, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকার মধুবন ক্যাফে ও কলাপাতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক ও বায়জিদ আহমেদ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক জানান, মধুবন ক্যাফে ও কলাপাতা রেস্টুরেন্টের নামে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ করে আসছিলেন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মিলে অভিযান পরিচালনা করে মধুবন ক্যাফেকে ২৫ হাজার ও কলাপাতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।