সিলেটরবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট-তামাবিল মহাসড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

admin
ডিসেম্বর ১৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)। আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাচ্ছিলেন। পথে তামাবিল সিলেট-মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।