সিলেটবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

হজরত শাহজালাল (র:) মাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
ডিসেম্বর ২০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

বর্তমানে তিনি হজরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করছেন। তারপর শাহপরাণ (র.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি।

সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টার ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথা রয়েছে।