সিলেটবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

থানার হাজতে ঝুলছিল আসামীর মরদেহ

admin
ডিসেম্বর ২৭, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভিতর থেকে এক আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামী ‘আত্মহত্যা’ করেন বলে জানান থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

মৃত গোলাম রাব্বানী (২৫) বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভিতরে শিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানিকে মৃত ঘোষণা করেন।’

হাজতের ভিতরে থাকা আসামী কিভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, “পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।”

মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।