সিলেটমঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

admin
জানুয়ারি ২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলের ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃত নেতারা ঢাকা, সিলেট, ফরিদপুর ও নীলফামারীর বিভিন্ন কমিটিতে ছিলেন।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি কছির আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ-সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।