সিলেটবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে প্রাণ নিলো দুর্বৃত্তরা

admin
জানুয়ারি ১১, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে গানের আসর থেকে ফেরার পথে বুধ লাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বুধ লাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একই উপজেলার বড়কান্দি গ্রামে একটি গানের আসর ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করে। রাতভর গান শুণা শেষে বুধ লাল দাশ ভোরে বাড়ির উদ্যোশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কাটাকান্দি নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পুর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি বিষয়টি তদন্ত করছে পুলিশ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।