সিলেটশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

admin
জানুয়ারি ১৩, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগজুড়ে অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে চলমান শৈত্যপ্রবাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াচ্ছে র‍্যাব। গত কয়েকদিনে বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটির পক্ষ থেকে গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি-পি)।

সংস্থাটি তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে ।