সিলেটবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেফতার

admin
জানুয়ারি ১৮, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে মোগলাবাজার থানার কান্দিয়ারচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কান্দিয়ারচর গ্রামের রেজান মিয়া (৪০), শিপন মিয়া (২৫), সুজন মিয়া (২৩), রকিব আলী ও সিরাজ মিয়া (৫০)।

তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

তথ্যগুলো জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ সুপার (সুপারনিউমারারি) ও মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।