মৌলভীবাজার প্রতিনিধি:
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে বলে জানা গেছে।
এদিকে আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন বলে জেনেছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com