সিলেটরবিবার , ২১ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গ্যাস সংকটের কারণ জানালেন নসরুল হামিদ

admin
জানুয়ারি ২১, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
শীত ও অবৈধ লাইনের কারণেই গ্যাসের বেশি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নসরুল হামিদ বলেন, ‌‘আগামী দুই বছরের মধ্যেই দেশের সব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আনা হবে।’

এ সময় শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে বলেও আশ্বাস দেন নসরুল হামিদ। তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে গ্যাসের যে সংকট আছে, আমরা আশা করছি আগামী দুই-একদিনের মধ্যেই তা কমে অনেক ভালো অবস্থায় আসবে। এটা আমাদের জন্য একটি সুখবর। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।’