সিলেটসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ছাতকে ৬৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

admin
জানুয়ারি ২৯, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় ৬৮বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারী ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ছাতক থানার এসআই মো. সিকান্দর আলীর অভিযানে চোরাকারবারিকে আটক ও মালামাল জব্দ করা হয়।

আটক মো. এলাইছ মিয়া (২৪) উপজেলার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে।

পুলিশের অভিযানে আসামীর কাছ থেকে ৬৮বস্তা (৩ হাজার ৪শ কেজি) ভারতীয় চিনি যার বাজার মূল্য (৩লক্ষ ৪০হাজার) ও ১টি পিকআপভ্যান জব্দ করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আসামীকে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।